ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রাম থেকে আমিনুল ইসলাম বাবু স্থানীয়ভাবে পরিচিত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত আমিনুল ইসলাম বাবু ওই গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাত প্রায় ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি।
রোববার সকালে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬