শনিবার, ২৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে খালের মাঝেই ভাঙা সেতু, দুর্ভোগে নৌযান

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল এলাকায় একটি ভাঙা সেতু দীর্ঘদিন ধরে খালের মধ্যে পড়ে থাকায় নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সরকারি সম্পদের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির অবশিষ্ট অংশও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে থাকলেও দীর্ঘ সময় ধরে এটি অপসারণ কিংবা নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে খাল দিয়ে চলাচলকারী নৌকা ও অন্যান্য ছোট নৌযানকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের অভিযোগ, খালের মধ্যে পড়ে থাকা সেতুর ধ্বংসাবশেষের কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দ্রুত খাল থেকে ভাঙা সেতুর ধ্বংসাবশেষ অপসারণ করে নতুন সেতু নির্মাণ অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে একদিকে সরকারি সম্পদের অপচয় রোধ হবে, অন্যদিকে খালের স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত হবে এবং স্থানীয় জনভোগান্তিও কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

চেকপোস্ট

শনিবার, ২৭ জুন ২০২৬

নলছিটিতে খালের মাঝেই ভাঙা সেতু, দুর্ভোগে নৌযান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল এলাকায় একটি ভাঙা সেতু দীর্ঘদিন ধরে খালের মধ্যে পড়ে থাকায় নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সরকারি সম্পদের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির অবশিষ্ট অংশও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে থাকলেও দীর্ঘ সময় ধরে এটি অপসারণ কিংবা নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে খাল দিয়ে চলাচলকারী নৌকা ও অন্যান্য ছোট নৌযানকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের অভিযোগ, খালের মধ্যে পড়ে থাকা সেতুর ধ্বংসাবশেষের কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দ্রুত খাল থেকে ভাঙা সেতুর ধ্বংসাবশেষ অপসারণ করে নতুন সেতু নির্মাণ অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে একদিকে সরকারি সম্পদের অপচয় রোধ হবে, অন্যদিকে খালের স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত হবে এবং স্থানীয় জনভোগান্তিও কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত