শনিবার, ২৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

র‍্যাব-১০ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ মো. মাসুম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম হোসেনের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব মান্দাইল মাদ্রাসা মসজিদ এলাকায়। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৮০০ টাকা নগদও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

চেকপোস্ট

শনিবার, ২৭ জুন ২০২৬

কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

র‍্যাব-১০ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ মো. মাসুম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম হোসেনের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব মান্দাইল মাদ্রাসা মসজিদ এলাকায়। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৮০০ টাকা নগদও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত