নরসিংদীর পলাশে এক হৃদয়বিদারক ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজার এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে শিশু রামিম তার দাদার দোকানে যায়। পরে সে গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে অবস্থান করছিল। সেখানে দুষ্টামির এক পর্যায়ে একটি যন্ত্রের মাধ্যমে কম্প্রেসড বাতাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে, যার ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, উচ্চ চাপের বাতাস শরীরে প্রবেশের কারণে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে, যা প্রাণঘাতী পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬