মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

মতবিনিময়ে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন উপাচার্য

নবনিযুক্ত উপাচার্যকে পরিবেশবান্ধব উপহার দিয়ে শুভেচ্ছা জানাল জাবিপ্রবি সাংবাদিক সমিতি

ছবি : চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ সময় তাঁকে পরিবেশবান্ধব উপহার হিসেবে একটি গাছ প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বকুলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে তাঁরা প্রতীকী এই পরিবেশবান্ধব উপহার তুলে দেন।

তরুণ সাংবাদিকদের এমন ব্যতিক্রমী উদ্যোগে আন্তরিক ধন্যবাদ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া। মতবিনিময়কালে তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখার কথা তুলে ধরেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জাবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলাম। এছাড়া শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ প্রধান ও নাইমুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

#জাবিপ্রবি #উপাচার্য #পরিবেশবান্ধবউদ্যোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নবনিযুক্ত উপাচার্যকে পরিবেশবান্ধব উপহার দিয়ে শুভেচ্ছা জানাল জাবিপ্রবি সাংবাদিক সমিতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ সময় তাঁকে পরিবেশবান্ধব উপহার হিসেবে একটি গাছ প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বকুলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে তাঁরা প্রতীকী এই পরিবেশবান্ধব উপহার তুলে দেন।

তরুণ সাংবাদিকদের এমন ব্যতিক্রমী উদ্যোগে আন্তরিক ধন্যবাদ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া। মতবিনিময়কালে তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখার কথা তুলে ধরেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জাবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলাম। এছাড়া শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ প্রধান ও নাইমুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত