শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখবেন যেভাবে
মোবাইল ফোনে ফলাফল দেখছে শিক্ষার্থীরা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত ফলাফলে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

এর মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও কলেজে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন করেছেন ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি পছন্দক্রম দিয়েছেন।

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীকে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর

১. হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
২. এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
৩. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে।
৪. পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
৫. স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৬. সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপরই স্ক্রিনে শিক্ষার্থীর কোন কলেজে ভর্তির জন্য মনোনয়ন হয়েছে, তা দেখা যাবে।

ফল দেখতে: xiclassadmission.gov.bd

#একাদশে_ভর্তি #ভর্তির_ফলাফল #একাদশ_শ্রেণি

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত ফলাফলে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

এর মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও কলেজে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন করেছেন ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি পছন্দক্রম দিয়েছেন।

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীকে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর

১. হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
২. এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
৩. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে।
৪. পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
৫. স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৬. সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপরই স্ক্রিনে শিক্ষার্থীর কোন কলেজে ভর্তির জন্য মনোনয়ন হয়েছে, তা দেখা যাবে।

ফল দেখতে: xiclassadmission.gov.bd

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত