ভারতে অবস্থানরত পলাতক ও বাংলাদেশে আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারেন, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মাহদী আমিন এ আহ্বান জানান। বৈঠকে ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬