শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

২৩ সেপ্টেম্বর ক্লাস শুরু

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

একাদশ শ্রেণির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন। তারা পছন্দক্রমে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি কলেজ নির্বাচন দিয়েছেন।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি করা হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

একাদশ শ্রেণির ভর্তির ফল দেখতে প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর

  1. ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
  2. এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
  3. শিক্ষা বোর্ড ও পাসের সাল নির্বাচন করতে হবে।
  4. রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  5. ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।

এরপর পর্দায় শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা দেখা যাবে।

#শিক্ষা_সংবাদ #একাদশে_ভর্তি #ভর্তি_ফলাফল

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত