ধামইরহাটে ১০ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক কওমি মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী শিশুর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬