নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভার মালাহার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ নিজ এলাকা থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান হাবু (৩৯), জাকির হোসেন সাগর (৩৪) এবং মোঃ মিলন হোসেন (২৮)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬