বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
চেকপোস্ট

বীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের দেওলি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।একই দিনে উপজেলার সাতোর চৌপুকুরিয়া গ্রামের বটতলী বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে মজিবর রহমান (৩০) ও রাসেল ইসলাম (২০) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার