বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ঝালকাঠি রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল ১০ বছরের শিশুর, আহত মা ও চালক

মোঃ মিঠুন,
মোঃ মিঠুন, ঝালকাঠি প্রতিনিধি::
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠি রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল ১০ বছরের শিশুর, আহত মা ও চালক
ছবি : চেকপোস্ট

ঝালকাঠির রাজাপুরে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার পাশে উল্টে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো. আদিব (১০)। সে দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন আদিবের মা মোসা. নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইক চালক মো. হেমায়েত তালুকদার (৪৫)। হেমায়েতের বাড়ি আঙ্গারিয়া এলাকায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ ইজিবাইকটি রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক, নিশাত সুলতানা ও তাঁর ছেলে আদিব গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও ইজিবাইক চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#সড়কদুর্ঘটনা #ঝালকাঠি_সংবাদ #রাজাপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঝালকাঠি রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল ১০ বছরের শিশুর, আহত মা ও চালক
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ঝালকাঠি রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল ১০ বছরের শিশুর, আহত মা ও চালক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির রাজাপুরে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার পাশে উল্টে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো. আদিব (১০)। সে দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন আদিবের মা মোসা. নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইক চালক মো. হেমায়েত তালুকদার (৪৫)। হেমায়েতের বাড়ি আঙ্গারিয়া এলাকায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ ইজিবাইকটি রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক, নিশাত সুলতানা ও তাঁর ছেলে আদিব গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও ইজিবাইক চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত