মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে টিকার চালান গ্রহণ

দেশে এলো ১০ ধরনের টিকা, সংকট শেষের ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশে হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই টিকার চালান এসে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

এ চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওর পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডসহ মোট ১০ ধরনের টিকা অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার একটি ‘ইতিহাস’ সৃষ্টি করেছে। আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

#স্বাস্থ্যখাত #টিকা_সংকট #হাম_রুবেলা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে এলো ১০ ধরনের টিকা, সংকট শেষের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

দেশে হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই টিকার চালান এসে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

এ চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওর পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডসহ মোট ১০ ধরনের টিকা অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার একটি ‘ইতিহাস’ সৃষ্টি করেছে। আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত