বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যাত্রী ভোগান্তি ও স্থানীয়দের ক্ষোভ চরমে

দুর্ঘটনার পর পরিবহন সংকট, ভূরুঙ্গামারী রুটে কোচ প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনার জেরে এই পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর কুড়িগ্রাম বাস মালিক সমিতির নির্দেশে ঢাকাগামী কোচ বাসগুলোকে ভূরুঙ্গামারী রুটে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী বাসগুলো বর্তমানে নাগেশ্বরী ও কুড়িগ্রাম এলাকায় পার্কিং অবস্থায় রয়েছে।

এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূরুঙ্গামারী–রংপুর মেইল সেবাসহ স্থানীয় পরিবহন ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয় হলেও পুরো রুট বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #বাস_সংকট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দুর্ঘটনার পর পরিবহন সংকট, ভূরুঙ্গামারী রুটে কোচ প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনার জেরে এই পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর কুড়িগ্রাম বাস মালিক সমিতির নির্দেশে ঢাকাগামী কোচ বাসগুলোকে ভূরুঙ্গামারী রুটে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী বাসগুলো বর্তমানে নাগেশ্বরী ও কুড়িগ্রাম এলাকায় পার্কিং অবস্থায় রয়েছে।

এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূরুঙ্গামারী–রংপুর মেইল সেবাসহ স্থানীয় পরিবহন ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয় হলেও পুরো রুট বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত