সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ৪১ মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌসি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।তিনি বলেন চলতি বছর রামপাল উপজেলার ৪১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাগেরহাটের রামপালে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ৪১ মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌসি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।তিনি বলেন চলতি বছর রামপাল উপজেলার ৪১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত