সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু রামিসা ও ফাহিমা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বাদ জুম্মা দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. সমিধ বরণ দাস রতন এবং পরিচালনা করেন শেখ মারুফ হাসান।
এসময় বক্তব্য রাখেন আতাহার আলী রাহাত, সাংবাদিক আব্দুল্লাহ রাজী, মাসুম মিয়া, গোলাম জিলানী, ইমরান আহমদসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা রামিসা ও ফাহিমার মতো হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬