সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রান্নাঘর থেকে উদ্ধার অসুস্থ অবস্থায়

দিরাইয়ে নবদম্পতির বিষপানে মৃত্যু, এলাকায় শোক

নিহত মনিকা বেগম, ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (২০)।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজ পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মনিকা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। পরে দুই পরিবার বিষয়টি মেনে নিয়ে তারা পারিবারিকভাবে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে খাবার খাওয়ার পর মাহফুজের বাবা হাওরে ধান কাটতে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে তিনি দেখতে পান, রান্নাঘরে তার ছেলে ও পুত্রবধূ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মনিকাকে মৃত ঘোষণা করা হয় এবং মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মনিকা হাসপাতালে আনার আগেই মারা যান।

দিরাই থানার পুলিশ জানিয়েছে, বিষপানের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#সুনামগঞ্জ #নবদম্পতি #মর্মান্তিক_মৃত্যু

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দিরাইয়ে নবদম্পতির বিষপানে মৃত্যু, এলাকায় শোক

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (২০)।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজ পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মনিকা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। পরে দুই পরিবার বিষয়টি মেনে নিয়ে তারা পারিবারিকভাবে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে খাবার খাওয়ার পর মাহফুজের বাবা হাওরে ধান কাটতে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে তিনি দেখতে পান, রান্নাঘরে তার ছেলে ও পুত্রবধূ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মনিকাকে মৃত ঘোষণা করা হয় এবং মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মনিকা হাসপাতালে আনার আগেই মারা যান।

দিরাই থানার পুলিশ জানিয়েছে, বিষপানের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত