আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা-এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ১৮ মে বিকেলে পৌর সদরের খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নূর রেস্টুরেন্ট এবং গোপী রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে দুই রেস্টুরেন্ট মালিককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।
তারা আরও জানান, উৎসবের এই সময়ে জনস্বার্থে দিরাই উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬