রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সুষ্ঠু নির্বাচন হলে বড় ব্যবধানে জয়ের আশা

দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ

সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন ও গণসংযোগে সরগরম পুরো ইউনিয়ন।

এবারের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ হাওলাদার।

স্থানীয়দের মতে, পূর্বে চেয়ারম্যান থাকাকালে তিনি রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি দুর্যোগ ও সংকটকালেও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি এখন মাঠে এগিয়ে রয়েছেন।

নিজের প্রার্থীতা প্রসঙ্গে হারুনুর রশীদ হাওলাদার বলেন, তিনি জনগণের সেবার লক্ষ্যেই রাজনীতি করেন এবং সুযোগ পেলে দক্ষিণ চরবংশীকে একটি উন্নত, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তার প্রতি সাধারণ ভোটারদের সমর্থন ও প্রত্যাশা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

#লক্ষ্মীপুর #দক্ষিণ_চরবংশী #ইউপি_নির্বাচন

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন ও গণসংযোগে সরগরম পুরো ইউনিয়ন।

এবারের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ হাওলাদার।

স্থানীয়দের মতে, পূর্বে চেয়ারম্যান থাকাকালে তিনি রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি দুর্যোগ ও সংকটকালেও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি এখন মাঠে এগিয়ে রয়েছেন।

নিজের প্রার্থীতা প্রসঙ্গে হারুনুর রশীদ হাওলাদার বলেন, তিনি জনগণের সেবার লক্ষ্যেই রাজনীতি করেন এবং সুযোগ পেলে দক্ষিণ চরবংশীকে একটি উন্নত, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তার প্রতি সাধারণ ভোটারদের সমর্থন ও প্রত্যাশা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত