মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ন্যায়বিচার নিশ্চিতের বার্তা চেয়ারম্যানের

দক্ষিণ চরবংশীতে গ্রাম্য আদালত সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি : চেকপোস্ট

জনসাধারণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাম্য আদালতের কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ সূচনা করেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম আদালতের সহকারী, বিশিষ্ট সমাজসেবক আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী বলেন, গ্রাম্য আদালত গ্রামীণ জনগণের জন্য স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ ও সমস্যার দ্রুত সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব, যা সময় ও অর্থ দুটিই সাশ্রয় করে।

তিনি ইউনিয়নের সকল নাগরিককে গ্রাম্য আদালতের সেবা সম্পর্কে জানার এবং প্রয়োজন অনুযায়ী এ সেবার সুফল গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম্য আদালতের কার্যক্রম, মামলা দায়েরের প্রক্রিয়া, বিচারিক সুবিধা এবং সাধারণ মানুষের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে এবং স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

ক্যাম্পেইনের আওতায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা, সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে গ্রাম্য আদালতের এক্তিয়ার, মামলা করার পদ্ধতি এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হবে।

#দক্ষিণ_চরবংশী #রায়পুর_সংবাদ #গ্রাম্য_আদালত

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দক্ষিণ চরবংশীতে গ্রাম্য আদালত সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

জনসাধারণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাম্য আদালতের কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ সূচনা করেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম আদালতের সহকারী, বিশিষ্ট সমাজসেবক আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী বলেন, গ্রাম্য আদালত গ্রামীণ জনগণের জন্য স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ ও সমস্যার দ্রুত সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব, যা সময় ও অর্থ দুটিই সাশ্রয় করে।

তিনি ইউনিয়নের সকল নাগরিককে গ্রাম্য আদালতের সেবা সম্পর্কে জানার এবং প্রয়োজন অনুযায়ী এ সেবার সুফল গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম্য আদালতের কার্যক্রম, মামলা দায়েরের প্রক্রিয়া, বিচারিক সুবিধা এবং সাধারণ মানুষের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে এবং স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

ক্যাম্পেইনের আওতায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা, সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে গ্রাম্য আদালতের এক্তিয়ার, মামলা করার পদ্ধতি এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত