শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি শনাক্তকরণ সেবা

ত্রিশালে ফ্রি চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা

ছবি: চেকপোস্ট

ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাব ত্রিশাল-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৩ মে ২০২৬) সকাল থেকে উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকার রফাদানী মসজিদের বিপরীতে অবস্থিত এনাম ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টার-এ এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক নারী-পুরুষের চোখের ছানি শনাক্তকরণ, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব ত্রিশাল-এর সভাপতি ইমরান হাসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রী, সহ-সভাপতি সাইফুল আলম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিম্মানুল আনোয়ার, অর্থ সম্পাদক আবু রায়হান, সম্মানিত সদস্য এনামুল হক, সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

প্রেসক্লাবের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের সংগঠন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

#চক্ষুশিবির #ত্রিশাল #মানবিকসেবা

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ত্রিশালে ফ্রি চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাব ত্রিশাল-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৩ মে ২০২৬) সকাল থেকে উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকার রফাদানী মসজিদের বিপরীতে অবস্থিত এনাম ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টার-এ এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক নারী-পুরুষের চোখের ছানি শনাক্তকরণ, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব ত্রিশাল-এর সভাপতি ইমরান হাসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রী, সহ-সভাপতি সাইফুল আলম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিম্মানুল আনোয়ার, অর্থ সম্পাদক আবু রায়হান, সম্মানিত সদস্য এনামুল হক, সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

প্রেসক্লাবের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের সংগঠন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত