জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী ২৩ মে জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিষয়টি নিশ্চিত করেছেন আরাফাত সিদ্দিকী। একই দিনে উপজেলার বইলর এলাকার ধরিয়ার খাল খনন কাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার (১৯ মে) সকালে মাহাবুবুর রহমান লিটন, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ও খাল খনন এলাকা পরিদর্শন করেন।এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম ও আশপাশের এলাকায় সাজসজ্জা, সড়ক সংস্কার, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ত্রিশালবাসী আশা করছেন, প্রধানমন্ত্রী ত্রিশালকে “নজরুল সিটি” ঘোষণা করবেন এবং এখানে বিমানবন্দর, মেডিকেল কলেজ হাসপাতাল ও শিল্প এলাকা প্রতিষ্ঠার ঘোষণা আসতে পারে।