শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রায় ২০ সাংবাদিক ডিউটি পাস না পাওয়ায় উত্তেজনা

ত্রিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ

ছবি : চেকপোস্ট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি কভারেজে সাংবাদিকদের ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচি ও জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান কভারেজে স্থানীয় সাংবাদিকদের জন্য ডিউটি পাসের ব্যবস্থা থাকলেও প্রায় ২০ জন সাংবাদিককে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়।

সাংবাদিকদের দাবি, কর্মসূচি শুরুর কয়েকদিন আগ থেকেই তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। প্রেসক্লাব ত্রিশালের একাধিক সদস্য অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

ত্রিশাল প্রেস ক্লাব -এর নেতারা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত সংবাদগুলোর জেরেই সাংবাদিকদের ডিউটি পাস থেকে বঞ্চিত করা হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন।

বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা দৈনিক আজকের পত্রিকা, সময়ের আলো, জনকণ্ঠসহ একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ডিউটি পাস না পাওয়ার অভিযোগ করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরে খাল পুনঃখনন কর্মসূচি, নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

#ত্রিশাল_সংবাদ #সাংবাদিক_অভিযোগ #ডিউটি_পাস_বিতর্ক

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

ত্রিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি কভারেজে সাংবাদিকদের ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচি ও জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান কভারেজে স্থানীয় সাংবাদিকদের জন্য ডিউটি পাসের ব্যবস্থা থাকলেও প্রায় ২০ জন সাংবাদিককে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়।

সাংবাদিকদের দাবি, কর্মসূচি শুরুর কয়েকদিন আগ থেকেই তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। প্রেসক্লাব ত্রিশালের একাধিক সদস্য অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

ত্রিশাল প্রেস ক্লাব -এর নেতারা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত সংবাদগুলোর জেরেই সাংবাদিকদের ডিউটি পাস থেকে বঞ্চিত করা হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন।

বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা দৈনিক আজকের পত্রিকা, সময়ের আলো, জনকণ্ঠসহ একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ডিউটি পাস না পাওয়ার অভিযোগ করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরে খাল পুনঃখনন কর্মসূচি, নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত