বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সহ-সভাপতি পদে ফাহমিদকে ঘিরে বাড়ছে সমর্থন

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

ছবি: ত্যাগী নেতা ফাহমিদ হাসান

মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতে সহ-সভাপতি পদকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও জনপ্রিয়তার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রাজপথের লড়াকু ছাত্রনেতা মোঃ ফাহমিদ হাসান।

দলীয় সূত্র ও তৃণমূল কর্মীদের মতে, ফাহমিদ হাসান শুধু বর্তমানের জনপ্রিয় মুখ নন বরং আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তিনি ছিলেন অগ্রভাগের সাহসী নেতৃত্ব। বিগত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন, তবুও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

সাধারণ কর্মীদের বিপদ-আপদে রাত-বিরাতে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন সহকর্মীরা। মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

তৃণমূলের অনেক নেতাকর্মীর দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সহ-সভাপতি পদে ফাহমিদ হাসানই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাদের বিশ্বাস, তার মতো সাহসী ও নিবেদিত নেতৃত্ব সামনে থাকলে উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ বিষয়ে মোঃ ফাহমিদ হাসান বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না। আমি শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে জীবনের ঝুঁকি নিয়েও ছাত্রদলকে সফলতার শিখরে নিয়ে যাব।

#মহাদেবপুরছাত্রদল #ফাহমিদহাসান #ছাত্রদলরাজনীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতে সহ-সভাপতি পদকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও জনপ্রিয়তার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রাজপথের লড়াকু ছাত্রনেতা মোঃ ফাহমিদ হাসান।

দলীয় সূত্র ও তৃণমূল কর্মীদের মতে, ফাহমিদ হাসান শুধু বর্তমানের জনপ্রিয় মুখ নন বরং আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তিনি ছিলেন অগ্রভাগের সাহসী নেতৃত্ব। বিগত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন, তবুও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

সাধারণ কর্মীদের বিপদ-আপদে রাত-বিরাতে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন সহকর্মীরা। মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

তৃণমূলের অনেক নেতাকর্মীর দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সহ-সভাপতি পদে ফাহমিদ হাসানই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাদের বিশ্বাস, তার মতো সাহসী ও নিবেদিত নেতৃত্ব সামনে থাকলে উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ বিষয়ে মোঃ ফাহমিদ হাসান বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না। আমি শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে জীবনের ঝুঁকি নিয়েও ছাত্রদলকে সফলতার শিখরে নিয়ে যাব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত