বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতে সহ-সভাপতি পদকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও জনপ্রিয়তার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রাজপথের লড়াকু ছাত্রনেতা মোঃ ফাহমিদ হাসান।দলীয় সূত্র ও তৃণমূল কর্মীদের মতে, ফাহমিদ হাসান শুধু বর্তমানের জনপ্রিয় মুখ নন বরং আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তিনি ছিলেন অগ্রভাগের সাহসী নেতৃত্ব। বিগত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন, তবুও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।সাধারণ কর্মীদের বিপদ-আপদে রাত-বিরাতে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন সহকর্মীরা। মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।তৃণমূলের অনেক নেতাকর্মীর দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সহ-সভাপতি পদে ফাহমিদ হাসানই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাদের বিশ্বাস, তার মতো সাহসী ও নিবেদিত নেতৃত্ব সামনে থাকলে উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এ বিষয়ে মোঃ ফাহমিদ হাসান বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না। আমি শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে জীবনের ঝুঁকি নিয়েও ছাত্রদলকে সফলতার শিখরে নিয়ে যাব।

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ