ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার ৬ মে দুপুরে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিন ধরে মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযানে বুলডোজার ব্যবহার করে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো এলাকা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ।
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সড়ক দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬