শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু!

শিবালয় উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পান্নু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মার্চ) দুপুরে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পান্নু পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।হাইওয়ে পুলিশ জানায়, বরংগাইল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরিচাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু!