ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর আদালতে আনা হয়।
আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গরমে এসব পরে মরেই যাবো।
একই প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।
আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে কথা বলতে ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।
জানা গেছে, মানি লন্ডারিংয়ের দুটি মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়।
এদিকে পৃথক একটি প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে নেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এ সময় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬