শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সুনামগঞ্জ পৌর শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে শহরের চাঁদনী ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, স্কাউট দলের নেতৃবৃন্দ ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল উপস্থিত ছিলেন।

অভিযানকালে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসের পাশাপাশি নদীর পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করা হয়। একই সঙ্গে চাঁদনী ঘাট ও আশপাশের এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ময়লা ফেলার কারণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। চাঁদনী ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দোকানদার, বাসিন্দা ও নৌযানে চলাচলকারী সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি প্রত্যেক দোকানের সামনে ডাস্টবিন রাখার আহ্বান জানিয়ে বলেন, ডাস্টবিন যাতে চুরি বা সরিয়ে ফেলা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ময়লা-আবর্জনা, থুথু কিংবা পানের পিক যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কেউ যত্রতত্র ময়লা ফেললে অন্যদেরও সচেতনভাবে বাধা দিতে হবে।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে পরিচ্ছন্ন সুনামগঞ্জ গড়তে প্রশাসনের পাশাপাশি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Image

#সুনামগঞ্জ #ডেঙ্গুপ্রতিরোধ #পরিচ্ছন্নতাঅভিযান

চেকপোস্ট

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত