বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রহনপুরকে পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপান্তর করতে মাঠে ইউএনও জিল্লুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাকে জঞ্জালমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে সরাসরি মাঠে নেমেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিজে উপস্থিত থেকে তদারকি করেন এবং জমে থাকা বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন করেন।জানা গেছে, সকালে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও বিভিন্ন অলিগলিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেন ও রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক, ময়লা-আবর্জনা সরানোর কার্যক্রম তদারকি করেন পৌর প্রশাসক।পরিদর্শনকালে ইউএনও জিল্লুর রহমান স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।তিনি বলেন, “পৌরবাসীকে সুস্থ ও সুন্দর পরিবেশ দেওয়া এবং মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। রহনপুর পৌরসভাকে একটি জঞ্জালমুক্ত, সুপরিকল্পিত ও আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরপরই রহনপুর পৌরসভাকে পরিচ্ছন্ন করতে প্রশাসকের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, নিয়মিত কার্যক্রমের মাধ্যমে রহনপুর একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভায় পরিণত হবে।

রহনপুরকে পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপান্তর করতে মাঠে ইউএনও জিল্লুর রহমান