ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা-এ মৎস্য খামারিদের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার ৬ মে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তৃতীয় পর্যায় এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, চারজন মৎস্য চাষী মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম এর মাঝে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল এরেটর মেশিন, মাছের খাদ্য, সার, চুন ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্যরা।
এছাড়া মৎস্য খামারিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন কৌশল শেখানো হয়।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬