পীরগঞ্জে ৩.৫ কোটি টাকার খাল খনন শুরু, কর্মসংস্থানের সুযোগ
পীরগঞ্জ উপজেলা এ প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ এবং ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করা হয় শনিবার দুপুরে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহিদুর রহমান। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রকল্প সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া চাপোড় মছলন্দপুর এলাকায় প্রায় আড়াই কিলোমিটার খাল খননে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।এই প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খনন কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।
এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পেয়ে কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।