বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাজেট বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ, প্রস্তাবিত বাজেটকে স্বাগত

ছবি: চেকপাস্ট

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণসমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে পাটগাতী বাজার পৌর মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের চাহিদা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তার মতে, এই বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণ নিশ্চিত করতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

#গোপালগঞ্জ_সংবাদ #বিএনপি #টুঙ্গিপাড়া_খবর

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ, প্রস্তাবিত বাজেটকে স্বাগত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণসমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে পাটগাতী বাজার পৌর মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের চাহিদা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তার মতে, এই বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণ নিশ্চিত করতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত