মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মারধরের অভিযোগ অস্বীকার, তদন্তে নেমেছে পুলিশ

টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব-এ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণ অভি তালুকদার ১৮।

অভিযোগে তিনি বলেন, স্থানীয় ছাত্রদল নেতা লাবিব তালুকদার তাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি ও চাঁদা দাবি করে আসছিলেন। গত ১৮ মে এক ঘটনায় তাকে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত লাবিব তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি মূলত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং কোনো মারধরের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদল নেতারা জানান, দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে এবং বিষয়টি আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#ছাত্রদল #টুঙ্গিপাড়া #সংবাদ_সম্মেলন

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব-এ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণ অভি তালুকদার ১৮।

অভিযোগে তিনি বলেন, স্থানীয় ছাত্রদল নেতা লাবিব তালুকদার তাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি ও চাঁদা দাবি করে আসছিলেন। গত ১৮ মে এক ঘটনায় তাকে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত লাবিব তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি মূলত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং কোনো মারধরের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদল নেতারা জানান, দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে এবং বিষয়টি আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত