বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চলতি মৌসুমে ৯৫৩ টন ধান সংগ্রহের লক্ষ্য

টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী

ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী। ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের ৩ টন বোরো হাইব্রিড ধান সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং প্রতি মণ ১৪৪০ টাকা হিসেবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী সামান্য সার্ভিস চার্জ কেটে কৃষকদের মূল্য পরিশোধ করা হবে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৯৫৩ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

#টুঙ্গিপাড়া #বোরোধান #কৃষকসংগ্রহ

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের ৩ টন বোরো হাইব্রিড ধান সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং প্রতি মণ ১৪৪০ টাকা হিসেবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী সামান্য সার্ভিস চার্জ কেটে কৃষকদের মূল্য পরিশোধ করা হবে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৯৫৩ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত