গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কৃষিজমিতে উল্টে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৮ থেকে ৯ জন যাত্রী আহত হয়েছেন। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ইমাদ পরিবহনের একটি বাস প্রায় ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে টুঙ্গিপাড়ার মালেকের বাজার এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষিজমিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬