গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ছয় মাসের এক গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী মধ্যপাড়া গ্রামের ওস্তাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি বিরোধকে কেন্দ্র করে বদরুল ওস্তা ও মহিবুল্লাহ ওস্তা গ্রুপের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে মহিবুল্লাহ গ্রুপের রয়েছেন গর্ভবতী নারী আমেনা বেগমসহ কয়েকজন, আর বদরুল ওস্তা গ্রুপেরও একাধিক সদস্য আহত হয়েছেন।
এক পক্ষের অভিযোগে বলা হয়, পূর্বের একটি হত্যা মামলার জের ধরে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি চলছিল এবং সংঘর্ষের দিন গর্ভবতী নারীর ওপর হামলা করা হয়। অন্যদিকে অপর পক্ষ দাবি করেছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা ও হামলার অভিযোগ আনা হচ্ছে এবং তারা নিজেরাই আগে আক্রমণের শিকার হন।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, ঘটনায় উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬