বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাগা রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে ভাগা বাজারসংলগ্ন এলাকায় রেলস্টেশন নির্মাণ করা হলেও সেখানে ট্রেনের যাত্রাবিরতি নেই। যশোর থেকে মোংলা রুটে ট্রেন চলাচল করলেও ভাগা স্টেশনে না থামায় স্থানীয় যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা আরও বলেন, এক বছরের বেশি সময় ধরে যশোর-মোংলা রুটে একটি ট্রেন চালু থাকলেও ভাগা রেলস্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। স্টেশন চালুর দাবিতে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির।
কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালুর কার্যকর উদ্যোগ নেওয়া না হলে শান্তিপূর্ণভাবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় প্রতিবাদকারীদের মোংলাগামী ট্রেন থামিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভাগা রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬