পাবনার বেড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বেড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
বুধবার (১৪ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, পূজা উদযাপনে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের নজরদারি এবং সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন কমিটির সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬