জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজ সংলগ্ন নির্জন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার দুপুরে তারা চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, একটি দেশীয় তৈরি হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, চারটি লোহার রড এবং প্রায় ২৯ দশমিক ৪ ফুট দীর্ঘ একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬