জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। মঙ্গলবার (৫ মে) নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এরপর গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি ওঠে। পরে গত ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬