সরকারি বিভিন্ন দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি একাধিক গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন কাঠামোয় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
সরকারি কাজে ঝুঁকিপূর্ণ ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এসব ভাতা দেওয়া হয়। নতুন নির্ধারিত ভাতার হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গেজেট অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই হারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্য নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬