বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

হরমুজ খোলার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : অ্যাক্সিওস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো দুই দেশের মধ্যে কোনো বৈঠক আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইতিবাচক ফলাফল এবং আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা থাকলে ওয়াশিংটন এ ধরনের বৈঠকের জন্য উন্মুক্ত।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না থাকে।

এদিকে জাপানের কিয়োদো নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চলমান শত্রুতার স্থায়ী অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনাও রয়েছে। তবে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটনকে গুরুত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে বলে ইরানি পক্ষের বক্তব্য।

তবে একই সময়ে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকের সম্ভাবনা নাকচ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

#হরমুজপ্রণালি #যুক্তরাষ্ট্র_ইরান #মার্কোরুবিও

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো দুই দেশের মধ্যে কোনো বৈঠক আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইতিবাচক ফলাফল এবং আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা থাকলে ওয়াশিংটন এ ধরনের বৈঠকের জন্য উন্মুক্ত।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না থাকে।

এদিকে জাপানের কিয়োদো নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চলমান শত্রুতার স্থায়ী অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনাও রয়েছে। তবে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটনকে গুরুত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে বলে ইরানি পক্ষের বক্তব্য।

তবে একই সময়ে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকের সম্ভাবনা নাকচ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত