বাংলাদেশের ঢাকা থেকে কুয়েতে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস বিভাগ। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ) এবং ৬ হাজার ২১১টি নিষিদ্ধ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ করা হয়।
সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে ফ্লাইটে আসা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগগুলো থেকে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, প্রাথমিক তল্লাশিতে ব্যাগ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও তিনটি পৃথক ব্যাগে লুকিয়ে রাখা ৩১৯ দশমিক ৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
পরে আরও নিবিড় তল্লাশি চালিয়ে ৩১টি ব্যাগ পাওয়া যায়। এসব ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ছিল ৬ হাজার ২১১টি নিষিদ্ধ এক্সট্যাসি ট্যাবলেট।
কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, বন্দরবিষয়ক, তল্লাশি ও তদন্ত বিভাগের উপ-মহাপরিচালক সালেহ মোহাম্মদ আল-ওমরের সরাসরি উপস্থিতি ও তত্ত্বাবধানে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
আটক বাংলাদেশি যাত্রীর পরিচয় প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ। প্রাথমিক শুল্ক ও প্রশাসনিক কার্যক্রম শেষে জব্দ করা মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য দেশটির সাধারণ মাদক ও অ্যালকোহল নিয়ন্ত্রণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬