বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও চেক বিতরণ

জনগণের কল্যাণে কাজ করতে হবে: গাজীপুরে এমপি ফজলুল হক মিলন

উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক ও জিআর খাদ্যশস্য চাল বিতরণ। ছবি : চেকপোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক ও জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০৬টি পরিবারকে প্রত্যেককে ৩০ কেজি করে জিআর চাল দেওয়া হয়। পাশাপাশি অধিক ক্ষতিগ্রস্ত ৪ জনকে ৭ হাজার ৫০০ টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া ২৭টি মাদ্রাসা ও এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করা হয়।

এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#গাজীপুর #এমপি_মিলন #ত্রাণ_বিতরণ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জনগণের কল্যাণে কাজ করতে হবে: গাজীপুরে এমপি ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক ও জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০৬টি পরিবারকে প্রত্যেককে ৩০ কেজি করে জিআর চাল দেওয়া হয়। পাশাপাশি অধিক ক্ষতিগ্রস্ত ৪ জনকে ৭ হাজার ৫০০ টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া ২৭টি মাদ্রাসা ও এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করা হয়।

এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত