শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বড় পর্দায় খেলা উপভোগ

ছাত্রদলের উদ্যোগে হাবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ প্রদর্শিত

ছবি : চেকপোস্ট

​হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ প্রদর্শিত হয়েছে। 

শুক্রবার (১২ তারিখ) মধ্যরাতে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করতে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রদলের করা আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে অনুমতি পেয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়, যা ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি করে। ​বিশ্বকাপ উপলক্ষে নেওয়া এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা এই আয়োজনকে স্বাগত জানান এবং একসঙ্গে বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

​আয়োজনটির শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে থাকা হাবিপ্রবি ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম ইমন (যন্ত্রকৌশল বিভাগ, ব্যাচ-২০) এবং ফাহমিদ তানজিম ফাহিম (ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, ব্যাচ-২৩) জানান, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন ও প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করেই সফলভাবে উদ্বোধনী ম্যাচটি দেখানো হয়েছে। তারা আরও জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে দিনের খেলাগুলো অডিটোরিয়াম-১ এ এবং রাতের খেলাগুলো প্রশাসনিক ভবনের সামনে দেখানো হবে। খেলা চলাকালীন শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম ইতোমধ্যে গঠন করা হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

​​সাধারণ শিক্ষার্থীরাও এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী পারভেজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "সবার সঙ্গে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই ভিন্ন। শিক্ষার্থীদের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে এমন চমৎকার আয়োজন করায় ছাত্রদল প্রশংসার দাবিদার।"

​শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে বিশ্বকাপের পরবর্তী দিনের ম্যাচগুলো অডিটরিয়াম -১ ও রাতের ম্যাচগুলো প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সরাসরি প্রদর্শন করা হবে। আয়োজনের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে গঠিত বিভাগভিত্তিক স্বেচ্ছাসেবক টিম ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

#হাবিপ্রবি #বিশ্বকাপ_ফুটবল_২০২৬ #ছাত্রদল_আয়োজন

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

ছাত্রদলের উদ্যোগে হাবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ প্রদর্শিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত