বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ

ছাতকে সড়কের পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

অটোরিকশা চালকের মানবিকতায় প্রাণে বাঁচল প্রায় ৭ দিনের শিশু। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৬টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা চালক কাওছার আহমেদ ছাতক থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান। পরে তিনি গিয়ে আনুমানিক ৭ দিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত কেনোলা লাগানো ছিল বলে জানা গেছে।

উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি দ্রুত শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও জানান, শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার সার্বিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

#ছাতক_সংবাদ #নবজাতক_উদ্ধার #সুনামগঞ্জ_নিউজ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

ছাতকে সড়কের পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৬টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা চালক কাওছার আহমেদ ছাতক থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান। পরে তিনি গিয়ে আনুমানিক ৭ দিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত কেনোলা লাগানো ছিল বলে জানা গেছে।

উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি দ্রুত শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও জানান, শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার সার্বিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত