সাম্প্রতিক সময়ে দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর ছাতক শাখা।
রামিশাসহ দেশজুড়ে সাত শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর স্যার ও বাকের স্যারসহ বাউবির ছাতক শাখার বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তারা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে রামিশাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬