বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

রোজার ঈদের পরই সম্পন্ন রেজিস্ট্রি

চুপিসারে বিয়ে করলেন সুবাহ, স্বামী কে জানেন?

ছবি: সংগৃহীত

চুপিসারে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। এতদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি নিজেই তা প্রকাশ করেছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনী কাজে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, তার স্বামী হাসান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়।

বিয়ে প্রসঙ্গে সুবাহ বলেন, “বিয়ে বিষয়টি আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের। গত রোজার ঈদের পর আমরা বিয়ে করেছি।” তিনি আরও জানান, বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছেন না; আসা-যাওয়ার মধ্যেই থাকবেন।

এছাড়া শিগগিরই আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেন-এর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন সুবাহ। পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন-এর সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহের জেরে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

#সুবাহ #বিয়ে #বিনোদন_সংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চুপিসারে বিয়ে করলেন সুবাহ, স্বামী কে জানেন?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

চুপিসারে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। এতদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি নিজেই তা প্রকাশ করেছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনী কাজে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, তার স্বামী হাসান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়।

বিয়ে প্রসঙ্গে সুবাহ বলেন, “বিয়ে বিষয়টি আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের। গত রোজার ঈদের পর আমরা বিয়ে করেছি।” তিনি আরও জানান, বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছেন না; আসা-যাওয়ার মধ্যেই থাকবেন।

এছাড়া শিগগিরই আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেন-এর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন সুবাহ। পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন-এর সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহের জেরে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত