চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সেবার মান বাড়াতে জরুরি বৈঠক
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।এ সময় রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজন এবং হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।